শাহজাদপুরে বিএনপির একাংশের মিছিল সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন। এসব দাবিতে তাঁরা গত মঙ্গলবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছেন। উপজেলা বিএনপির কার্যালয় থেকে কয়েক শ নেতা-কর্মী শাহজাদপুর পৌরশহরে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ইলিমগীর মাসুদ, পৌর বিএনপির আবু বক্কার, আইয়ুব নবী, মীর শাহিন প্রমুখ। এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘একশ্রেণীর নেতা-কর্মীরা বিএনপিকে ধ্বংস করার জন্য এখন অপচেষ্টা চালাচ্ছে।’