শাহজাদপুরে মেছোবাঘ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের আক্কাছ খাঁর বাড়ি থেকে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। এলাকাবাসী রোববার বাঘটি আটক করে।গতকাল সোমবার এলাকাবাসী বাঘটি সিরাজগঞ্জের ইকোপার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে বাঘটি আক্কাছ খাঁর বাড়ির হাঁসের খোপের মধ্যে ঢুকে পড়ে। এ সময় শব্দ শুনে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে ওঠে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে কৌশলে খোপ থেকে বাঘটি আটক করে। এটি তিন ফুট লম্বা এবং এর উচ্চতা দুই ফুট। আক্কাছ খাঁ জানান, বন্য প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাঁরা বাঘটি মারেননি।শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, এটি একটি মেছোবাঘ। আটকের পর বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সিরাজগঞ্জের ইকোপার্কের কর্মকর্তাদের কাছে বাঘটি হস্তান্তর করা হয়েছে।