শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ বৈশাখের আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সন্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বিএমএর সভাপতি জহুরুল হক রাজার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্যদের মধ্যে গাজী আবদুল হাই তালুকদার, আবু বক্কর ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রতন, জাহাঙ্গীর আলম, আবু এহিয়া খান, নবকুমার কর্মকার প্রমুখ।