শাহজাদপুরে সংঘর্ষে আহত ৪০, তিনটি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে গত সোমবার দফায় দফায় সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আহত লোকজনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে উপজেলার পাড়কোলা গ্রামের আফান হাজী ও রোস্তম হাজীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। রোববার জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর জের ধরে পরদিন সোমবার ভোরে দুই পক্ষই মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা, হাসুয়া, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এই দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মামলা-মোকদ্দমা চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।