শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ খেয়াঘাট-সংলগ্ন এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ফরিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালকসহ পাঁচ যাত্রী। নিহত ফরিদুল বেলকুচি উপজেলার নাগগাতি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে এমপি সিডর নামের একটি বাস পাবনা যাচ্ছিল। অপরদিকে শাহজাদপুর থেকে গ্যাস নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্লাপাড়া যাওয়ার পথে ওই দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। এদিকে দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের চালকসহ পাঁচজন আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।