শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম বিলকিস বেগম (২৫)। তিনি পাবনার চাটমোহর উপজেলার বনগ্রাম গ্রামের মো. এজাজুলের (২৭) স্ত্রী। এতে এজাজুল আহত হন।
পুলিশ ও আহত এজাজুল জানান, গত সোমবার রাত ১২টায় এজাজুল স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যর পরিবার নিয়ে ঢাকা থেকে একটি মিনিট্রাকে চাটমোহরে যাচ্ছিলেন। গতকাল ভোররাতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের কেবিনের মধ্যে চাপা লেগে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী বিলকিস ও তাঁর স্বামী আহত হন। তাঁদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে বিলকিস বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে।