শাহজাদপুরে ৪৪০ লিটার ভেজাল দুধ নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকার বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে গতকাল মঙ্গলবার ভেজাল দুধ সরবরাহ করার সময় ৪৪০ লিটার দুধসহ তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সব দুধ নষ্ট করে ফেলেন।শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাঘাবাড়ী এলাকায় অভিযান চালান। তখন ভেজাল দুধ সরবরাহ করার সময় উপজেলার সেলন্দা গ্রামের বাবু মিয়া ও সোহেল আলী এবং চরাচিতুলিয়া গ্রামের উজ্জ্বল মিয়াকে ৪৪০ লিটার দুধসহ আটক করা হয়। সঞ্জিব কুমার সরকার জানান, দুধগুলো স্থানীয়ভাবে পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হয়েছে।