শাহজালাল (রহ.)-এর দরগাহের মোতোয়ালির ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফের মোতোয়ালি শের-ই-কাম ইউসুফ আমানউল্লাহ গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ বহু ভক্ত রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বাসস।