শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ছাত্রসংগঠন। পরে সকাল ১০টার দিকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বিজয় শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে ভারপ্রাপ্ত উপাচার্য উন্নত মম শির গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইয়াসমীন হক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক সুশান্ত কুমার দাস, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, ড. জফির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় মোরশেদুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটিও প্রদর্শিত হয়।