শাহজালাল বিমানবন্দর থেকে কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে যাত্রী আসনের পাশ থেকে কোটি টাকা মূল্যের সৌদি ও দুবাইয়ের মুদ্রা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ওই উড়োজাহাজের ক্রুরা দেখেতে পান, যাত্রী আসনের পাশে তিনটি প্যাকেট পড়ে আছে। পরে তাঁরা বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের জানালে তাঁরা প্যাকেটগুলো উদ্ধার করেন। প্যাকেট খোলার পর দেখা যায়, এর মধ্যে এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল ও দুবাইয়ের দিরহাম রয়েছে।