শাহজালাল বিমানবন্দর থেকে ২০ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি বিমান থেকে প্রায় ২০ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। গোপন খবরের ভিত্তিতে আজ সোমবার রাত সোয়া এগারোটার দিকে এই সোনাগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মালয়েশিয়া থেকে আসা মেলিন্দো এয়ারের সিট কাভারের নিচে থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা।