শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর কাছ থেকে কোটি টাকা দামের আড়াই কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হল থেকে সোনার বারগুলো উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল আহসান প্রথম আলোকে জানান, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আসা যাত্রীরা কাস্টমস হলে প্রবেশের পর নজরুল ইসলাম নামের এক যাত্রীর গতিবিধি কর্মকর্তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়। তাঁকে প্রশ্ন করা হলে তিনি কথা না বলে এদিক-ওদিক তাকিয়ে চুপচাপ থাকেন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
কামরুল আহসান জানান, নজরুল ইসলাম ওই ২০টি সোনার বারের কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেগুলো জব্দ করা হয়। তাঁকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার লাকসামে।