শাহজালাল বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ বন্ধের নোটিশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উড়োজাহাজে জ্বালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ বন্ধের নোটিশ (নোটিশ টু এয়ারম্যান বা নোটেম) গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, এ বিমানবন্দরের জন্য পর্যাপ্ত জেট ফুয়েলের মজুদ ঢাকায় সৃষ্টি হওয়ার পর নোটিশটি প্রত্যাহার করা হয়। মঙ্গলবার রাতে নোটেম জারি করা হয়েছিল।