শাহজালাল বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে র‌্যাব। তাৎক্ষণিকভাবে অর্থের পরিমাণ জানা যায়নি।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসেন মো. মোশাররফ, শাহজাহান আল আজাদ ও জুয়েল হোসেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মোশাররফ দুবাই হয়ে নিউইয়র্কে যাচ্ছিলেন। র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, টাকার মূল মালিক শাহজাহান। মোশাররফ সেগুলো পাচার করছিলেন। আর শাহজাহানের গাড়িচালক হলেন জুয়েল হোসেন।বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে এক কার্টন মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১-এর একটি দল। পরে তাঁদের র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতে বিমানবন্দরে শুল্ক বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে উদ্ধার করা অর্থ গণনা করা হয়। তবে অর্থের পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। র‌্যাবের মেজর আহসান কবীর বলেন, উদ্ধার হওয়া কার্টনের মধ্যে কয়েকটি দেশের মুদ্রা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অর্থের পরিমাণ সংবাদমাধ্যমকে জানানো হবে।