শাহজালাল বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সোনার ওজন চার কেজি ৬০০ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা এ তথ্য জানান।
আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর বেল্টের শৌচাগারের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা পড়ে ছিল।