শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধূমপান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব কটি চা ও খাবারের দোকানে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উন্মুক্ত স্থানে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অতএব বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে ধূমপান না করার জন্য ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হলো। অপর এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।