শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ।বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি গবেষকদের প্রতি আহ্বান জানান।স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান মো. আখতারুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এইচ খান।গবেষণার ওপর গুরুত্বারোপ করে জিডিপির ৭ শতাংশ শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন।