শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা গত সোমবার রাতে ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় এক শিক্ষককে বরখাস্তের দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করছিলেন। তিনটি বিষয়ে আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।  

 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, যৌন হয়রানির অভিযোগ ওঠা সেই শিক্ষক চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নিতে পারবেন না, অভিযোগের পুনঃ তদন্ত করা এবং রেজিস্ট্রারের মাধ্যমে অভিযোগটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে পাঠানো—এ তিনটি বিষয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রক্ষিতে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার সকাল ১০টা থেকে দফায় দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা।