শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী গবেষণা সম্মেলন গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র এ সম্মেলনের আয়োজন করেছে। গবেষণা সম্মেলন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়। বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া।