শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন বিভাগ খোলা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ বিভাগগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। গত সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রেজিস্ট্রার জানান, নতুন চালু হওয়া বিভাগগুলো হচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এসব বিভাগের প্রধান হিসেবে ইতিমধ্যে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সুশান্ত কুমার দাস ও এস এম সাইফুল ইসলাম যোগ দিয়েছেন।