শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে গতকাল শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন গতকাল সকাল নয়টার দিকে উত্সবের উদ্বোধন করেন। এরপর দুই ঘণ্টাব্যাপী নৈর্ব্যত্তিক প্রশ্নের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের মজার প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণী।অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপ ‘ক’-তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং মাধ্যমিক গ্রুপ ‘খ’-তে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। এতে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।প্রাথমিক পর্বে ৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। এর মধ্যে ১২ জনকে স্মারক পদক দেওয়া হয়। প্রাথমিকভাবে বাছাই করা এই ৬০ জন শিক্ষার্থী পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে অংশ নেবে। অংশ নেওয়ার সময়সূচি নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে তাদের জানানো হবে।উত্সবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন, জিনবিজ্ঞানী আবেদ খান, শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আলী আজগর, বিজ্ঞান অলিম্পিয়াডের পক্ষে ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক সুশান্ত কুমার দাস, উত্সবের সমন্বয়কারী অধ্যাপক ইউনুস, অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর এস এম সাইফুল ইসলাম প্রমুখ।উত্সবের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।