শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিকড় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী শিকড় উৎসব। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে শিকড় সদস্যদের মিলনমেলা ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যায় ফানুস উড্ডয়নের মাধ্যমে শিকড় উৎসব শেষ হয়। এর আগে উৎসবের প্রথম দিন গত বুধবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।উৎসবের দ্বিতীয় দিন গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিকড় এর সংশ্লিষ্ট বিভাগগুলো। উৎসব উপলক্ষে ‘বর্ণময় শিকড়’ নামে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন আহমদ।