শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের গোপন বৈঠক একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গত শুক্রবার গভীর রাতে গোপন বৈঠকে মিলিত হন। এ ঘটনায় একজন বহিরাগত শিবির ক্যাডারকে আটক করা হয়েছে। জানা যায়, শুক্রবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রহলে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে প্রক্টর সাইফুল ইসলাম, প্রাধ্যক্ষ রাশেদ তালুকদার ও সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বৈঠক বন্ধ করার নির্দেশ দেন। পরে পুলিশের সহায়তায় হলে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিহাদি বই ও একটি রডসহ সংগঠনের একজন বহিরাগত ক্যাডারকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।