শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ফাইন্ডিংস বিষয়ে দ্বিতীয় সম্মেলন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অতিথি উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া এবং বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল আহমদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম উৎসাহিত করতে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে অনুদান দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।