শাহজালাল ব্যাংকের পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলাইমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর বিজয় নগরে আকরাম টাওয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোলাইমানের বিরুদ্ধে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে চলতি বছরের ১৩ এপ্রিল চট্টগ্রামের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে দুদক আজ তাঁকে গ্রেপ্তার করল।