শাহজালাল (রহ.)-এর ওরস শরিফে গিলাফ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ওরস শরিফ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিলাফ প্রদান করেছেন। দুই দিনব্যাপী ওরসের শেষ দিন গতকাল মঙ্গলবার মাজারের খাদেমের কাছে শেখ হাসিনার পক্ষে গিলাফ তুলে দেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা।
সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে গিলাফ প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, রাজ উদ্দিন, জুবের খান, আলম খান মুক্তি, আরমান আহমদ শিপলু প্রমুখ।