শাহজালালে এক কেজি সোনাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার রাতে এক কেজি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কাওসার (৩৮)। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গতকাল রাত ১০টার দিকে টাইগার এয়ারওয়েজের একটি বিমান ঢাকায় আসে। ওই বিমানের যাত্রী ছিলেন কাওসার। রাত সাড়ে ১১টার দিকে তাঁর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়।