শাহজালালে তিন কেজি সোনাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার দিবাগত রাতে ৩০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তিন কেজি ওজনের ওই সোনার দাম প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা।
আটক হওয়া ব্যক্তির নাম সিয়াম আহমেদ। বাড়ি মুন্সিগঞ্জ। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানিয়েছেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিমানের যাত্রী ছিলেন সিয়াম। বিমানবন্দরের গ্রিনলাইন পার হওয়ার সময় তাঁর কাছে সোনা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁর জুতার ভেতর থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় তিন কেজি। বাজারমূল্য প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা। আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।