শাহজালালে তিন কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। উদ্ধারকৃত সোনার বারের ওজন ছয় কেজি। শুল্ক বিভাগ জানিয়েছে, এর মূল্য তিন কোটি টাকা।
আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে শাহীনুর আলম (৪০) নামের এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তাঁকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক বিভাগের কর্মকর্তাদের শাহীনুরকে দেখে সন্দেহ হয়। তাঁকে তল্লাশির পরে সোনার বারগুলো উদ্ধার করা হয়। শাহীনুর মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ফিরছিলেন। খবর ইউএনবির।