শাহজালালে দুই কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার ৩৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় দুই কোটি টাকা।

সকাল নয়টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি বিমান থেকে চার কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। ক্রুদের সহায়তায় অভিযান চালিয়ে বিমানের একটি আসনের নিচে ও শৌচাগার থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এর দাম প্রায় দুই কোটি টাকা।’

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী কমিশনার কামরুল হাসান।