শাহজালালে নিরাপত্তা সরঞ্জাম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনুমোদন ছাড়া আমদানি করা নিরাপত্তা সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তবে কাউকে আটক করা যায়নি।
জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা ও ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর)। ঘোষণা না দিয়ে এগুলো এয়ারফ্রেইট ইউনিট থেকে বের করার চেষ্টা করা হচ্ছিল।
শুল্ক গোয়েন্দারা ঢাকা কাস্টম হাউসের প্রধান ওয়্যার হাউজে-১–এ আসা বিল ছাড়া পণ্যভরা ১৯ কার্টন নজরে রেখেছিলেন। কার্টনের গায়ে পণ্যের তথ্যের উল্লেখ না থাকায় সন্দেহ বেড়ে যায়। পরে স্ক্যানিং যন্ত্রে পরীক্ষা করে এসব কার্টনের ভেতরে ৪৩০টি সিসি টিভি ক্যামেরা, ২০০টি হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ৫৫টি ডিভিআর পাওয়া যায়।