শাহজালালে ফের সোনা উদ্ধার, আটক এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনাসহ আটক হলেন মরিয়ম (২৪) নামের এক নারী।
আজ মঙ্গলবার রাত নয়টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১১২ ফ্লাইটের একটি বিমানে করে ঢাকায় আসেন মরিয়ম। সেখানে কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা তাঁকে তল্লাশি করে এক কেজি ওজনের সোনার বার উদ্ধার করেন।
মরিয়মের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
শুল্ক, গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান বলেন, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২২ লাখ টাকা। তিনি বলেন, বিমানবন্দরের কর্মকর্তারা সন্দেহভাজন হিসেবে মরিয়মকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি সোনা পাচারের কথা স্বীকার করেন।
এর আগে গতকাল সোমবারও শাহজালাল বিমানবন্দরে ২০ কেজি সোনা উদ্ধার করা হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।