শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা পৌনে ১২টায় এই মহড়ার উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।
মহড়ায় একটি ডামি (নকল) বোয়িং ৭৩৭ উড়োজাহাজের দুর্ঘটনা দেখিয়ে সেটার উদ্ধার-তৎপরতা দেখানো হয়। মহড়া চলাকালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব বিমান চলাচল বন্ধ রাখা হয়।
মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ গাড়ি ও হেলিকপ্টার, নৌবাহিনীর ডুবুরি, সেনাবাহিনীর উদ্ধার যান ও উদ্ধারকারী, বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধি, কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা অংশ নেন।