শাহজালালে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের ও একই দিন বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. sust. edu/admission/seat-plan) গিয়ে রোল নম্বর লিখলে ওই রোল নম্বরধারী পরীক্ষার্থীর আসন–সম্পর্কিত তথ্য জানা যাবে। এ ছাড়া টেলিটক অপারেটরের মুঠোফোন থেকে SUST HELP SEATPLAN Roll-No লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠালে ফিরতি এসএমএসে আসন–সম্পর্কিত তথ্য জানা যাবে। টেলিটক ছাড়া অন্য অপারেটরের মুঠোফোন থেকে SUST SEATPLAN Roll-No লিখে ১৬২৪২ নম্বরে পাঠালেও আসন সম্পর্কে তথ্য জানা যাবে।
গতকাল বিকেলে ভর্তি কমিটির সদস্যসচিব এ এইচ এম বেলায়েত হোসেন প্রথম আলোকে জানিয়েছিলেন, পরীক্ষার হলে পরীক্ষার্থীদের দুই কপি প্রবেশপত্র ও সদ্য তোলা দুই কপি রঙিন ছবি নিয়ে আসতে হবে।
আসনবিন্যাস জানতে ক্লিক করুন: