শাহজালালে মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান দুর্ঘটনা মোকাবিলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যা ব, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন বিমান সংস্থা অংশ নেয়। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। এ ছাড়া সিভিল এভিয়েশনের সদস্য (পরিচালন) এয়ার কমোডর এম শফিকুল আলম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসানসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি