শাহজালালে লক্ষাধিক বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাঁর কাছ থেকে বিভিন্ন দেশের এক লাখ ২২ হাজার মুদ্রা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সামির হোসেন (৩১)। তাঁর বাড়ি কুমিল্লা। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন। তাঁর ব্যাগ থেকে এক লাখ সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ২০ হাজার দিরহাম এবং কাতারের দুই হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি সোনা কেনার জন্য এই অর্থ মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।