শাহজালালে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান এ সোনাগুলোর মূল্য ৭০ লাখ টাকা বলে জানান।
আজ শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ ৪৪৬ ফ্লাইটের একটি বিমানে করে এই সোনাগুলো আনা হয়। সোনাগুলোর মধ্যে আটটি বার ও কিছু গয়না আছে।
মঈনুল খান আরও বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে সোনাগুলো আটক করা হয়। এসব সোনা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।