শাহজাহান রোডে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের মা ও শিশু হাসপাতালের কাছাকাছি শাহজাহান রোডের পাশে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। ওই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না দীর্ঘদিন। আবর্জনার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা।

স্থানীয় লোকজন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে জায়গাটি থেকে নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হয় না।

সিটি করপোরেশনের বক্তব্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়-৫-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঞা বলেন, ‘ময়লা ফেলার জায়গাটি কয়েকবার বন্ধ করা হয়েছিল। ওই এলাকায় ময়লার চাপ এত বেশি যে একটি ট্রাক বা ময়লা ফেলার বিন দিয়ে সেটি কাভার দিতে পারি না। আমরা খেয়াল রাখব যাতে রাস্তায় বেশি ময়লা না জমে।’