শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না

মো. শাহজাহান

মো. শাহজাহান নামে এক ব্যক্তি গত ১৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ আছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শাহজাহানের বয়স ৭৪ বছর। তিনি রাজধানীর আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় বাসিন্দা। নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির নম্বর ৬৯৯।

পরিবারের সদস্যরা জানান, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার শাহজাহান আর ফিরে আসেননি। তার গায়ের রং সাদা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও কালো প্যান্ট।

কেউ তার খোঁজ পেলে আদাবর থানায় যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি