শাহজাহানপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহানপুর এলাকা থেকে গতকাল শনিবার তাহমিনা (২৩) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনা কুমিল্লার মুরাদনগর এলাকার বামননগর গ্রামের মৃত করিম ভূঁইয়ার মেয়ে।
তিনি উত্তর শাহজাহানপুরের মসজিদ রোডের একটি বাড়ির চতুর্থ তলায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাহমিনা মানসিক রোগী ছিলেন। শেরেবাংলা নগর মানসিক হাসপাতালে তাঁর
চিকিৎসাও চলছিল। মানসিক সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার ধারণা করছে। ঘটনার সময় তাঁর মা বাড়িতে ছিলেন না। ভাই অন্য একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় তাহমিনার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।