শাহজাহানপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহানপুরে শাহানা সুলতানা (৩৪) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, উত্তর শাহজাহানপুরের একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন শাহানা সুলতানা। তাঁর স্বামী রুবেল দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সিলেটে থাকেন। সোমবার সন্ধ্যায় শাহানার বাবা বাসায় এসে শাহানাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। বাসার দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। পরে রাত আটটার দিকে দরজা ভেঙে পুলিশ বাসায় ঢুকে শাহানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, শাহানার সঙ্গে তাঁর ১০ ও ১২ বছর বয়সী দুই ছেলে থাকত। কিন্তু ঘটনার সময় তারা বাসায় ছিল না।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।