শাহনেওয়াজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের আজিমপুরের বাসার সামনে গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়েছে। কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, তিনি দুটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন।
ঘটনার পর পুলিশের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, গতকাল দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে শাহনেওয়াজ বলেন, ‘দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হলে এবং সংবিধানে ব্যাপক পরিবর্তন এলে, অতিরিক্ত পরিশ্রম হলেও আমরা সে অনুযায়ী আচরণবিধি পরিবর্তন করব।’
বর্তমান সংবিধান অনুযায়ী এখন যে আচরণবিধিটি তৈরি হচ্ছে, তার খসড়া আগামী সপ্তাহেই ওয়েবসাইটে দেওয়া হবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছেও পাঠানো হবে বলে জানান তিনি।