শাহবাগ নিয়ে সুমনের নতুন গান
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের উত্তাল প্রজন্ম চত্বর নিয়ে আরও একটি গান বেঁধেছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।তরুণ প্রাণে উদ্যম ও উৎসাহ ছড়াতে এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশে কবীর সুমন ভারতে বসেই নতুন গানটি রচনা করেছেন। গানটি হচ্ছে, ‘শাহবাগে রাতভোর’।এর আগে শাহবাগে আন্দোলনের শুরুতেই সুমন যে গানটি লিখেছিলেন, তা হচ্ছে: ‘গণদাবি’। তাঁর এ গানটি শুধু শাহবাগই নয়, সারা দেশের তরুণদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়েছে। জুগিয়েছে অনুপ্রেরণা।গত রোববার রেকর্ড করা নতুন গানটি শাহবাগের তরুণ প্রজন্মের জন্য গতকাল ব্যক্তিগত ওয়েবসাইটে পোস্ট করেছেন কবীর সুমন। গানটি হলো:‘শাহবাগে রাতভোর’কথা ও সুর: কবীর সুমন‘শাহবাগে রাতভোরস্মৃতিতে একাত্তরনব ইতিহাসে সাক্ষীরইল প্রজন্ম চত্বর।স্লোগানে স্লোগানে কাঁপেলাখো নবীনের বুকছেলেমেয়েদের মুখেইআমার বাংলাদেশের মুখ।হাত ধরে ছেলেমেয়েমুক্তির গান গেয়েজেগে আছি আজ প্রহরীর মতোআসল বিচার চেয়ে।শহীদজননী দেখছেনজাগরণ প্রস্তুতিসুফিয়া কামাল কাছেই আছেনবিদ্রোহী নাতিপুতি।’