শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনকারীরা আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন। তাঁরা এখন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ আশরাফ কামাল বলেন, প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। সাত সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যাবেন।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে রওনা হয়ে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে আসেন। সেখানে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বেলা একটার দিকে আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা অতিক্রম করে শাহবাগ মোড়ের সড়কে চলে আসে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন।
পুনরায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা গ্রহণ আন্দোলনের সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের দাবিদাওয়া মেনে না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন।
এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনে একাধিকবার বাধা দেওয়াসহ থানার ভেতরে শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে।