শাহবাগে আবার অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আবার অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল রোববার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের ব্যানারে কয়েক শ তরুণ-তরুণী অবস্থান নেন। তাঁরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। আজ সোমবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যার পর গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা শাহবাগে জমায়েত হন। গতকাল রাত সাড়ে আটটার দিকে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, মামলার রায়ের কারণে তাঁরা শাহবাগসহ সারা দেশে অবস্থান নিয়েছেন। রায় না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগে থাকবেন।