শাহবাগে গ্রামীণ ব্যাংক ও ইউনূস সুহূদের মানববন্ধন আজ
গ্রামীণ ব্যাংককে রক্ষা ও নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করবে ‘গ্রামীণ ব্যাংক ও ইউনূস সুহূদ, ঢাকা’। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ মানববন্ধন হবে। এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন পেশা, বয়স ও স্তরের নারী-পুরুষের সমন্বয়ে গড়ে ওঠা অনানুষ্ঠানিক মোর্চাটি।এদিকে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে ‘সাপোর্ট ফর ইউনূস’, ‘ইউনাইট ফর ইউনূস’ এ রকম একাধিক নামে সমমনাদের নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক মোর্চাগুলো বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস বা জনসমাগমের জায়গায় সমাবেশ ও মানববন্ধন করছে। এই মোর্চার সদস্য প্রবাসী বাঙালি ও বিদেশি বন্ধুরা ১৬ মার্চ নিউইয়র্ক, বার্লিন ও প্যারিস, ১৭ মার্চ সিয়াটল ও হংকং, ১৮ মার্চ পোর্টো ও লিসবন, ১৯ মার্চ রোম ও সানফ্রান্সিসকো, ২১ মার্চ লন্ডনে সমাবেশ ও মানববন্ধন করছে ও করবে। বিজ্ঞপ্তি।