শাহবাগে ছয় দফা নিয়ে গণজাগরণ মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির নামে মানুষ হত্যার প্রতিবাদ ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। সকাল সাড়ে ১০টার দিকে টিএসসি থেকে শাহবাগমুখী রাস্তার মাথায় রাস্তা আটকিয়ে এ কর্মসূচি শুরু করে ইমরান এইচ সরকার-সমর্থক অংশটি।
বেলা একটার দিকে এক সংবাদ সম্মেলনে কামাল পাশা চৌধুরী জানান, বিকেল তিনটা থেকে তাঁর সমর্থক অংশটিও শাহবাগে লাগাতার অবস্থান করবে।
‘মানুষ হত্যার রাজনীতি বন্ধ কর করতে হবে’, ‘হত্যা খুনের রাজনীতি, চাই না’, ‘যে হাত মানুষ পোড়ায়, সে হাত ভেঙে দাও’ এবং ‘আমার ভাই পুড়ছে কেন? প্রশাসন জবাব চাই’সহ বেশ কয়েকটি স্লোগান দিচ্ছে ইমরান অংশের সমর্থকেরা। পাশেই কামাল পাশা চৌধুরীর অংশটিও মাইকে বিভিন্ন প্রতিবাদী সংগীত পরিবেশন করছে।