শাহবাগে থাকবে গণজাগরণ মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে ফাঁসির আদেশ বহাল থাকায় আনন্দ মিছিল করেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা সংগঠন গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সংবাদ শুনেই তাঁরা ঘরে ফিরবেন।
রায় কার্যকরের দাবিতে গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের পর প্রতিক্রিয়ায় ইমরান এ ঘোষণা দেন।