শাহবাগে নতুন প্রজন্মের দাবি দেশবাসীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে নতুন প্রজন্মের দাবি মূলত সমগ্র দেশবাসীর দাবি। জনগণ অন্তর থেকে মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে। গণজোয়ারের এ দাবিকে যারা ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, তারা স্বাধীনতাবিরোধী। নবপ্রজন্মের মুক্তিযোদ্ধারা একাত্তরের মতোই তাদের পরাজিত করবে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম গতকাল বুধবার প্রয়াত ব্লগার আহমেদ রাজীব হায়দারের শোকসভায় এসব কথা বলেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ শোকসভার আয়োজন করে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নতুন প্রজন্ম ও সমগ্র দেশবাসী একটি পক্ষ। তারা মানবতাবিরোধী অপরাধীদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে বলে তাদের ফাঁসির দাবি তারা করতেই পারে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজীব হায়দারের চাচা নিজামউদ্দিন, মা বেগম রোকসানা আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন প্রমুখ বক্তব্য দেন।