শাহবাগে নেমেছিল জনতার ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা গতকাল শুক্রবার অনলাইন সংস্করণে ‘মাস প্রটেস্ট ইন বাংলাদেশ এক্সপোজ ৪০ ইয়ার রিফটস’ শিরোনামে শাহবাগের আন্দোলন সম্পর্কে লিখেছে, গতকাল সেখানে জনতার ঢল নামে। এর মধ্যে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, যাঁরা নিজেদের সন্তানদেরও সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছেন। তাঁরা সবাই যুদ্ধাপরাধীদের ফাঁসি চান। এখন পর্যন্ত এই আন্দোলন শান্তিপূর্ণ রয়েছে।পত্রিকাটি আরও লিখেছে, শুক্রবার শাহবাগ বিশাল জনসমুদ্রে পরিণত হয়। লোকজন সেখানে পতাকা উড়িয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ গান গেয়ে কর্মসূচিস্থলকে উদ্দীপ্ত করে রাখেন। অনেকে ‘রাজাকারদের ফাঁসি চাই’ স্লোগানসংবলিত ফিতা মাথায় বেঁধে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশস্থলে আসেন।